মাঠে ফিরছে ঢাকার ক্লাবগুলো

৩০ জানুয়ারি প্রথম বিভাগ লিগ শুরু

স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি প্রথম বিভাগ লিগ শুরু

আজ মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় বসেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। এই আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ঢাকার সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানালেন, আগামী ৩০ জানুয়ারি থেকে স্থগিত হওয়ার প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। আগামীকাল মঙ্গলবার লিগের ট্রফি উন্মোচন করা হবে। এতে টানা ধর্মঘট শেষে খেলায় ফিরছে ঢাকার ক্লাবগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করার পর মাঠে ফেরার সিদ্ধান্ত নিলো সিসিডিএমের আওতাধীন ঢাকার ৭৬টি ক্লাব। বিসিবি গঠনতন্ত্র সংশোধন কমিটি একট খসড়া প্রস্তাব করেছিল যে, ঢাকার ক্লাবগুলো থেকে উঠে আসা পরিচালকের সংখ্যা কমিয়ে ১২ থেকে ৪ এ নিয়ে আসার। পাশাপাশি কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে ৩০ নামিয়ে আনার। এতেই ক্ষুদ্ধ হয়ে উঠেছিল ঢাকার ক্লাবগুলো। বিসিবি গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ চেয়ে লিগ বর্জন করে আল্টিমেটাম দেয় তারা। ক্লাবগুলোর দাবি মেনে নিয়েছে বিসিবি। গত বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করে দেওয়া হয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন