আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী ক্রিকেট

এখন পরীক্ষা বাছাইপর্ব উতরানোর

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

এখন পরীক্ষা বাছাইপর্ব উতরানোর

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় বাংলাদেশ। তবে সুযোগ একেবারে হাতছাড়া হয়নি। বিশ্বকাপে খেলতে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের খেলতে হবে বাছাইপর্বে। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই বাছাইপর্বে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতে পারলে তবেই বিশ্বকাপে খেলা হবে লাল-সবুজ প্রতিনিধিদের।

বাছাইপর্বের আগে ক্রিকেটারদের পূর্ণ প্রস্তুতির জন্যই মূলত এগিয়ে আনা হয়েছিল নারী ঢাকা প্রিমিয়ার লিগ। আজ শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের। বাছাইপর্বের আগে এ টুর্নামেন্ট হওয়ায় ক্রিকেটারদের জন্য বেশ উপকার হয়েছে বলে মনে করেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তিনি জানান, আগামী কদিনের মধ্যে শুরু হবে নারী দলের ক্যাম্প। এরপরই চূড়ান্ত করা হবে স্কোয়াড। আগামী ১ এপ্রিল পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে নারী দলের। এর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে কি না সে সিদ্ধান্ত এখনো হয়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বের আগে নারী ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবার নারী দলের ক্যাম্প আয়োজন করা হবে মিরপুরে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য মিরপুরের মূল মাঠ ব্যবহার করতে না পারলেও ইনডোরে পুরোদমে প্রস্তুতি নেবেন জ্যোতি-নাহিদারা। বাছাইপর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। বাছাইপর্বে লাল-সবুজের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন