দলে আছেন মেসি-সুয়ারেজরা

তবুও সবচেয়ে দামি হতে পারল না মিয়ামি

তবুও সবচেয়ে দামি হতে পারল না মিয়ামি

শুরু হয়েছে মেজর লিগ সকারের নতুন মৌসুম। যুক্তরাষ্ট্রের লিগটিতে মৌসুমের প্রথম দিনই মাঠে নামে ইন্টার মিয়ামি। দলটিতে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেতসদের মতো বিশ্ব ফুটবলের নামিদামি সব মুখ। এরপরও এমএলএলের সবচেয়ে দামি দল হতে পারেনি মিয়ামি।

২০২৫ মৌসুমের শুরুতেই এমএলএসের দলগুলোর দাম সামনে এনেছে ফোর্বস। এই তালিকার শীর্ষে আছে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি)। তাদের মূল্য ১২৫ কোটি ডলার। আগের বছরের চেয়ে ৪ শতাংশ দাম বেড়েছে এএএফসির।

বিজ্ঞাপন

তালিকার দুইয়ে আছে মিয়ামি। ফ্লোরিডার প্রতিনিধিদের মূল্য ১২০ কোটি ডলার। আগের বছরের চেয়ে ১৭ শতাংশ দাম বেড়েছে দলটির। আরও একটি চমকপ্রদ তথ্য দিয়েছে ফোর্বস। ম্যাগাজিনটি জানিয়েছে, ২০২২ সালের পর ইন্টার মিয়ামির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে।

১০ কোটি ডলার মূল্য নিয়ে তালিকার তিনে অবস্থান করছে এলএ গ্যালাক্সি। চারে আছে আটালান্টা। তাদের স্কোয়াডের মূল্য ৯৭ কোটি ৫০ লাখ ডলার। সমান মূল্য নিয়ে সেরা পাঁচের শেষে অবস্থান করছে নিউইয়র্ক সিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন