আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কি আছে আলিসের ভাগ্যে?

স্পোর্টস রিপোর্টার

কি আছে আলিসের ভাগ্যে?

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। এজন্য বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেন চিটাগং কিংসের এই স্পিনার। এবার অপেক্ষা ফলাফলের।

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন আলিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির সূত্র জানিয়েছে, পরীক্ষার ফল শনি অথবা রবিবার প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিপিএলে গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে তিন ওভারে ২১ রান খরচ করেন আলিস। কোনো উইকেট পাননি। সে ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।

পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংসের একাদশে ছিলেন না আলিস। সবশেষ ২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে চিটাগংয়ের একাদশে ফেরেন। সে ম্যাচেই জানা যায়, বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে আলিসকে।

এবারের বিপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন আলিস। এখন পর্যন্ত মাঠে নেমেছেন আট ম্যাচে। যেখানে তার শিকার ১২ উইকেট। ইকোনমি রান রেট সাড়ে ছয়ের কম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন