সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে অতিথি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ দুই ভেসে গেছে বৃষ্টিতে। তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে জিতল উইন্ডিজ। রস অ্যাডাইর খেলেন ৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। হ্যারি টেকটরের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। মার্ক অ্যাডাইর ৩১* রানে অপরাজিত থেকে যান। তারপরও ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানেই থেমে যায় আইরিশরা।
বিরেডি ক্রিকেট ক্লাবে রোববার রাতে টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস, শাই হোপ ও কেসি কার্টির ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল পুঁজি গড়ে ক্যারিবীয়রা। সেঞ্চুরির আভাস দিয়েও লুইস ফিরে যান ৯ রানের আক্ষেপ নিয়ে। নিজের ৪৪ বলের ৯১ রানের চমৎকার ইনিংসটি তারকা এ ওপেনার সাজান ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায়। শাই হোপের ব্যাট থেকে আসে ৫১ রান। দলীয় স্কোরে কার্টি যোগ করেন ৪৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৬/৫, ২০ ওভার (লুইস ৯১, হোপ ৫১, কার্টি ৪৯; হামফ্রেস ২/১৬)।
আয়ারল্যান্ড: ১৯৪/৭, ২০ ওভার (রস ৪৮, টেকটর ৩৮, মার্ক ৩১*; আকিল ৩/২৭ ও হোল্ডার ২/৪৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬২ রানে জয়ী।
ম্যাচসেরা: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-০ তে জিতল ওয়েস্ট ইন্ডিজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

