অ্যালেক্সান্ডার ইসাকের ওপর নজর দিয়েছিল আল হিলাল। তবে সৌদি ক্লাবকে হতাশ করে শেষ হাসি হেসেছে লিভারপুল। নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকারকে কেনার জন্য ওঠে-পড়ে লেগেছিল দুই ক্লাব। শেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ইসাককে লিভারপুলের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে নিউক্যাসল।
বিজ্ঞাপন
ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, এ জন্য লিভারপুলের খরচ হবে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (১৪ কোটি ৪০ লাখ ইউরো)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। এটি ব্রিটিশ ট্রান্সফার মার্কেটের রেকর্ড।
ছয় বছরের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি করছেন ইসাক। এর আগের রেকর্ডের মালিকও ছিল লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টৎসকে ১২ কোটি ৫ লাখ ইউরোতে লেভারকুসেন থেকে দলে ভিড়িয়েছিল দ্য রেড শিবির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

