ম্যাচ হারের পর শাস্তি পেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

ম্যাচ হারের পর শাস্তি পেল পাকিস্তান

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচে সব মিলিয়ে নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার কম বোলিং করেছে দলটি। আর তাতেই জরিমানার কবলে পড়েছে শান মাসুদের দল। এ কারণে পুরো দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

মিরপুর টেস্টের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা, আলাউদ্দিন পালেকার ও গাজী সোহেলÑপাকিস্তান দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো শুনানি ডাকলে পাকিস্তান অধিনায়ক অপরাধ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইলজের ১৬.১১.২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট কাটা হয়। সে অনুযায়ী পাকিস্তান ৮ ওভার পিছিয়ে থাকায় তাদের অর্জিত পয়েন্ট থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে। এছাড়া আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। মিরপুর টেস্টে ৮ ওভার পিছিয়ে থাকায় তাদের জরিমানা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...