আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসএলে খেলতে গেলেন রিশাদ-তানজিদ

স্পোর্টস রিপোর্টার

পিএসএলে খেলতে গেলেন রিশাদ-তানজিদ

ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ছয় ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন চারজনÑমোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। আজ সকালে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন

রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। আর তানজিদ তামিম লড়বেন পেশোয়ার জালমির জার্সিতে। শরিফুল ইসলামের আগে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ দল না পেলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দুজনকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দুটি।

তবে সব আলো কেড়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের দলে খেলবেন পারভেজ। তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের নাম লিখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলেছেন রিশাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন