
মিরপুরে সাত ছক্কায় তানজিদ শো
সালমান আগার ৩৩তম ওভারের শেষ বলে সামনে এগিয়ে লং অফের উপর দিয়ে দারুণ এক ছক্কা হাঁকান তানজিদ হাসান তামিম। তাতে ওয়ানডে ক্যারিয়ারে তামিম প্রথমবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। আগে কখনোই নার্ভাস নাইন্টিজে না পৌঁছানো তানজিদ নব্বইয়ের ঘরে গিয়ে কোনো ভুল করেননি।







