সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্প্রতি নয়া দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্রিকেটার বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত তিনি। আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান। সাকিবের এমন মন্তব্যের পর নিজের অবস্থান থেকে সরে এলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই।

আমিনুল বলেন, 'আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপর আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।' বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, সাকিবকে ‎আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে। তিনি বলেন, 'যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগত ভাবেই আসবে।’

বিজ্ঞাপন

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছিলেন,সাকিব-মাশরাফির বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেগুলোর সমাধান করে আবার ক্রিকেটে ফিরতে পারেন তারা। সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে, সে ব্যাপারে নমনীয় ও সহনশীল মনোভাব ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর। কিন্তু এবার কঠোর অবস্থানে আমিনুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন