অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্য থেকে বিগব্যাশে প্রতিনিধিত্ব করে হোবার্ট হ্যারিকেন্স। এই দলের হয়ে সবশেষ বিগব্যাশে মাঠ মাতান বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। দারুণ ছন্দে থাকা এই স্পিনার ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারি। দারুণ খেলার সুবাদে তাসমানিয়ার বর্ষসেরা বিগব্যাশ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন।
ক্রিকেট তাসমানিয়া ২০২৫-২৬ মৌসুমের জন্য তিন ক্যাটাগরিতে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার দেবে। এখানে বর্ষসেরা বিগব্যাশ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন রিশাদ। এই তালিকায় তার সঙ্গে আছেন নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও নাথান এলিস।
প্রথমবার বিগব্যাশে সুযোগ পেয়েই বাজিমাত করেন রিশাদ হোসেন। ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে শিকার করেন ১৫ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে তিন উইকেট। দারুণ খেললেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি রিশাদ। তার দল বাদ পড়ে প্লে অফ রাউন্ড থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

