আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

স্পোর্টস ডেস্ক

আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

একসময় ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন জিনেদিন জিদান। এবার বিশ্বকাপের মঞ্চে আলোচনায় তার ছেলে লুকা জিদান। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলজেরিয়া, আর সেই দলে জায়গা পেয়েছেন ফরাসি কিংবদন্তির ২৮ বছর বয়সি পুত্র।

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার স্কোয়াডে সবচেয়ে বড় চমক গোলরক্ষক লুকার অন্তর্ভুক্তি। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তবে সেই ধাক্কা কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। গত অক্টোবরে আলজেরিয়ার জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।

বিজ্ঞাপন

২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে জার্মানির কাছে নাটকীয় পরাজয়ের পর দীর্ঘ অপেক্ষা শেষে আবারও বিশ্বমঞ্চে ফিরছে উত্তর আফ্রিকার দেশটি। সেই স্মৃতি পেছনে ফেলে এবার নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছে ‘ডেজার্ট ফক্স’রা। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস ও বলিভিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া। এরপর ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার : উসামা বেনবত, মেলভিন মাসতিল, লুকা জিদান

ডিফেন্ডার : আশরাফ আবাদা, রায়ান আইত নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলগালি, রামি বেনসেবাইনি, সমীর চেরগুই, জাওয়েন হাজাম, আইসা মান্দি, ওসজেড আমাইন তুগাই

মিডফিল্ডার : হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই, রামিস জেরুকি

ফরোয়ার্ড : মোহাম্মদ আমাইন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস গেদজেমিস, আমাইন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...