প্রথম লেগে হেরে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তাই মেত্রোপলিতানোতে ছিল কাতালানদের প্রত্যাবর্তনের মিশন। দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানো আভাস দিয়েছিল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মাদ্রিদ সফরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেও বিদায় নিতে হয়েছে বার্সাকে।
জিতেও এবারের মিশনে সফল হতে পারেনি বার্সা। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেলেও প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে ছিল বার্সা। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরেছে লামিনে ইয়ামালরা।
ম্যাচের শুরুর দিকে গোল করেন লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস। তাদের গোল বার্সাকে আশা জোগালেও আদেমোলা লুকমানের গোল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট এনে দেয় অ্যাটলেটিকোকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

