যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ২০২৬ বিশ্বকাপে রেফারিং করার স্বপ্ন ভঙ্গ হলেও, দারুণ এক স্বীকৃতি পেলেন সোমালিয়ার ৩৪ বছর বয়সি রেফারি ওমর আরতান। উয়েফা ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) মধ্যকার সমঝোতা স্মারকের সুবাদে ইতিহাসের প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে আগামীকাল রাতে উয়েফা সুপার কাপে পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার ফাইনাল ম্যাচ পরিচালনার ঐতিহাসিক সুযোগ পেতে যাচ্ছেন তিনি। অস্ট্রিয়ার সালজবুর্গ বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে বিশ্বকাপ মিস করা তার জন্য যন্ত্রণাদায়ক হলেও বিশ্বজুড়ে পাওয়া সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে। কম বয়সে বাবাকে হারিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া আরতান ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হন এবং ২০২৫ সালে বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হয়ে নিজের ক্যারিয়ারের মুকুটে নতুন এক সোনালী অধ্যায় যোগ করলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

