ইংলিশ প্রিমিয়ার লিগ

শিরোপা জয়ের লড়াইয়ে হোঁচট খেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

শিরোপা জয়ের লড়াইয়ে হোঁচট খেলো আর্সেনাল

শিরোপা জয়ের লড়াইয়ে বড় এক ধাক্কা খেয়েছে জায়ান্ট আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠেই গানাররা ২-১ গোলে হার মেনেছে। লন্ডনের জায়ান্ট ক্লাবটি পুরো তিন পয়েন্ট খুইয়েছে আবার তালিকার ১৩ নম্বরে পড়ে থাকা পুঁচকে বোর্নমাউথের কাছে। এ হারে ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে। তবে কোচ পেপ গার্দিওলার দল দুটি ম্যাচ কম খেলেছে। আজ রাতে চেলসির বিপক্ষে সিটি জিততে পারলে এই ব্যবধানটা আরো কমে যাবে।

বিজ্ঞাপন

বোর্নমাউথ ১-২ আর্সেনাল

ইনজুরির কারণে এমিরেটস স্টেডিয়ামের ম্যাচে মাঠের লড়াইয়ে ছিলেন না দলের দুই প্রাণভোমরা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। ডিফেন্সে দর্শক হয়ে ছিলেন ডাচ ফুটবলার ইউরিয়েন টিম্বার। বোর্নমাউথের একাদশেও ছিলেন না ডাচ খেলোয়াড় জাস্টিন ক্লুইভার্ট।

যে কারণে ম্যাচের শুরু থেকেই আর্সেনাল ছিল বিশৃঙ্খল। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে অতিথি ক্লাব বোর্নমাউথ। ঘটিয়ে দেয় অঘটন। আদ্রিয়েন ট্রুফার্টের ক্রস উইলিয়াম সালিবার শরীর স্পর্শ করে বল দিক পাল্টে ফেলে। বল পেয়ে সুযোগটা কাজে লাগান এলি জুনিয়র ক্রুপি। বল জালে জড়াতে বিন্দু মাত্র ভুল করেননি। তাতে স্বাগতিক দর্শকদের হতবাক করে লিড নিয়ে ফেলে বোর্নমাউথ।

ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি আর্সেনাল। তবে ৩৫ মিনিটে জালের দেখা পায় গানাররা। ডিবক্সে রায়ান ক্রিস্টির হাত বল ছুঁয়ে ফেললে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক থেকে গোল করে স্কোর লেভেন করেন ভিক্টর ইয়োকেরেস (১-১)। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে বল পেয়ে যান অ্যালেক্স স্কট। ঠান্ডা মাথায় আর্সেনাল গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন। গ্যালারিতে তখন রাজ্যের হতাশায় ডুবে যান আর্সেনাল ভক্তরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন