মোহামেডানের হয়ে খেলবেন গোলরক্ষক জিকো

মোহামেডানের হয়ে খেলবেন গোলরক্ষক জিকো

দেশের ঘরোয়া ফুটবলের দলবদলের বাজারে ঝড় তুলল মোহামেডান। আজ ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে উৎসবমুখর পরিবেশে দলবদল সম্পন্ন করল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। দলবদল ঘিরে মোহামেডান ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয় পরিণত হয় অন্যরকম আনন্দোৎসবে। পুরোনো জৌলুস ফিরিয়ে আনতে দল গঠনে মুন্সিয়ানা দেখাল মোহামেডান। আগের মৌসুমের চেয়ে বেশ শক্ত দল গঠন করেছে তারা। এবার বসুন্ধরা কিংস থেকে ৭ ফুটবলার মোহামেডানে যোগ দিয়েছেন। দেশিদের পাশাপাশি মানসম্মত বেশকিছু বিদেশি ফুটবলারও দলে নিয়েছে তারা। সব মিলে নতুন মৌসুমে শিরোপা জয়ের জন্য লড়বে সাদা-কালো জার্সিধারীরা। আসন্ন মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি বলেন, ‘এই ক্লাবে আরো অনেক আগে খেলার কথা ছিল, যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম। কিন্তু তখন বসুন্ধরা কিংসে ছিলাম বলে আসা হয়নি। এবার শুরু থেকেই বাবু (আমিরুল ইসলাম) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। প্রথম চুক্তিটি আমার সঙ্গেই হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে প্রথমদিকে সাইন করতে পারিনি।’ মোহামেডানের হয়ে নিজের প্রত্যাশার প্রসঙ্গে জিকো বলেন, ‘যদি সবাই এক হয়ে খেলতে পারি, আশা করি ভালো কিছু হবে। আমরা মাঠেই প্রমাণ দিতে চাই এবং মোহামেডানের ঐতিহ্য ধরে রাখতে চাই।’

বিজ্ঞাপন

মোহামেডান ফুটবল দল

গোলকিপার : সুজন হোসেন, আহসান হাবিব বিপু, ইসমাইল হোসেন মাহিন, আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার : রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, আজিজুল হক অনন্ত, টনি আগাবাজি, রিমন হোসেন, শাহিন আহমেদ, হাফিজুর রহমান বাবু।

মিডফিল্ডার : সোহেল রানা, মিনহাজ আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, জুয়েল মিয়া, রাজু আহমেদ, মজিবুর রহমান জনি, শফিউল হোসেন, আমির হাকিম বাপ্পি, কামাল মৃধা, মেহেদী হাসান, আরিফ হোসেন, মোজাফফর মোজাফফরভ, শাহরিয়ার ইমন।

ফরোয়ার্ড : সুলেমান দিয়াবাতে, সৌরভ দেওয়ান, ইমানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম, জয় আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন