
টিউলিপকে গ্রেপ্তারে রেড নোটিস জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ
দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধম্যে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়।




















