
জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়কমন্ত্রী নীতাই রায় চৌধুরী দেশের প্রতিটি উপজেলায় সরকারি পৃষ্ঠপোষকতায় পাঠাগার স্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।











