
ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিলো বেলজিয়াম
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার আইসিজে নিশ্চিত করেছে, বেলজিয়াম ২৩ ডিসেম্বর আদালতের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ ব্যবহার করে তার ঘোষণাপত্র দাখিল করে।


