
জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।























