
পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
পাকিস্তানে আগামী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবরটি প্রকাশ করেছে এআরওয়াই নিউজ।






















