
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত ট্রাম্পের এ-সংক্রান্ত নির্বাহী আদেশ বাতিল করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল থাকবে।






