
নির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের
গত ৫ আগস্টের আগে দেশের নির্বাচনগুলোতে যেভাবে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়ে শেরপুর, বগুড়া এবং সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আমরা একই চিত্র দেখেছি। এসব নির্বাচনই প্রমাণ করে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।























