
এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা
ঠিক ৩৬ বছর পর ম্যারাডোনার উত্তরসূরি মেসির সামনে সুযোগ এসেছে ম্যারাডোনা যা পারেননি তা করার। টানা দুই বিশ্বকাপ জেতার সুযোগ। বিশ্বকাপ চলাকালে ৩৯ বছর পূর্ণ করা মেসির জন্য এই বিশ্বকাপটি প্রায় নিশ্চিতভাবেই শেষ আসর বলে ধারণা করা যায়।





