
সংস্কৃতি মানে গভীর আর ব্যাপকভাবে বাঁচা: ড. মাহবুব উল্লাহ
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, সংস্কৃতি মানে গভীরভাবে বাঁচা, ব্যাপকভাবে বাঁচা। জীবন যেন তাৎপর্যপূর্ণ হয় মহৎ হয় ব্যাপকসংখ্যক মানুষের কল্যাণে আসে তার জন্য সংস্কৃতিচর্চার প্রয়োজন আছে। জ্ঞানের সাথে সংস্কৃতির বিশেষ সম্পর্ক, সংস্কৃতি হচ্ছে জ্ঞানের পরিশীলিত রূপ।



