
নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান বিচ গেমস ২০২৬-এ ব্রোঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী কাবাডি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এশিয়ান বিচ গেমস ২০২৬-এ ব্রোঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী কাবাডি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নারী কাবাডি বিশ্বকাপ
প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ২০১২ সালে ভারতের পাটনায় প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপ হয়েছিল। দীর্ঘ এক দশকের বেশি সময় পর বাংলাদেশ কাবাডি ফেডারেশন নতুন উদ্দীপনা ও সাহস নিয়ে আবারও নারী কাবাডিকে বিশ্বমঞ্চে ফিরিয়ে এনেছে।

নারী কাবাডি বিশ্বকাপ
ঢাকায় চলমান দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারান রূপালী, স্মৃতিরা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে জিতেছেন তারা। আজ সন্ধ্যা ৬টায় নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

যমুনায় ট্রফি উন্মোচন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের পর্দা উঠছে আজ ঢাকায়। খেলা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এ উপলক্ষে গতকাল নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ট্রফি উন্মোচন করেন।