
সড়ক নির্মাণে বাধা, পাঁচ কোটি টাকার প্রকল্পে স্থবিরতা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান একটি সড়ক পাকাকরণ প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের এ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকায় এ এলাকার সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
