
২২ দিনের নিষেধাজ্ঞায় রাজশাহীতে জেলেশূন্য পদ্মানদী, ঘাটে নোঙর করা সারি সারি নৌকা
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে রুপালি ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পদ্মাপাড়ের জেলেরা। এ সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠাপা























