
মেধাবী ছাত্র থেকে খেলনা ফেরিওয়ালা, জীবনযুদ্ধে হার না মানা মনোরঞ্জনের গল্প
কয়েকদিন আগে চৌধুরাণী স্টেশনে সকাল সাতটার ট্রেনের অপেক্ষায় ছিলাম। হঠাৎ দেখা—মনোরঞ্জনও মালামাল নিয়ে একই ট্রেনের অপেক্ষায়। ঈদের ছুটিতে পার্কে, নদীর ধারে মানুষ ঘুরতে যায় এরকম জায়গায় সারাদিন খেলনা বিক্রি করে সন্ধ্যার ট্রেনে আবার বাড়ি ফিরবে। সেদিন আর পালানোর উপায় ছিল না।


