
এনটিভিতে বান্নাহর ধারাবাহিক ‘ছাত্রাবাঁশ’
সমসাময়িক বিশ্ববিদ্যালয় জীবনের অন্ধকার বাস্তবতা ও ক্ষমতার অপ্রকাশ্য রাজনীতিকে কেন্দ্র করে নির্মিত এ নাটক এরই মধ্যে দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে। নাটকটির রচয়িতা মোসাব্বের হোসেন মুয়ীদ এবং এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ, যিনি বরাবরই ভিন্নধর্মী ও বাস্তবধর্মী গল্প নির্মাণের জন্য প্রশংসিত।
