
রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু
রোববার রাতে বালারহাট বাজারে কয়েক ব্যক্তি নিষিদ্ধ মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার প্রভাবে রাতেই কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর আলী মারা যান।


