
উত্তরায় ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক বেলাল দেওয়ান (৬৭) নিহত ও হেলপার ওবায়দুর আকন্দ (৫০) আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।



