
ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড
ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ডের মধ্যে ৪ হাজার ২৪টি কার্ড সরাসরি বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড উপজেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন।

