
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
গণমাধ্যম ব্যক্তিত্ব ও জনহিতৈষী টেড টার্নার মারা গেছেন। টেলিভিশন সংবাদে বৈপ্লবিক পরিবর্তন আনা ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। টার্নার এন্টারপ্রাইজেস এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার পরিবারের সান্নিধ্যে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
