
সেলিমার ‘হোমমেড’ থেকে ‘হোমব্র্যান্ড’
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা শুধু আমাদের সমাজের জন্য নয়, পুরো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। বাজারের ঝকঝকে মোড়কে মোড়ানো খাবারের ভেতরে যখন থাকে সংরক্ষণকারী রাসায়নিক দ্রব্য, কৃত্রিম রঙ আর অদৃশ্য শঙ্কা, তখন অনেকেই ফিরে তাকাচ্ছেন ঘরোয়া রান্নার দিকে। সেই আস্থার জায়গা থেকেই আত্মনির্ভরতার স্বপ্ন

