
ঈদে আসছে দিঠি-অপুর কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের গান
উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় শেষ যে গানটি রেকর্ড হতে দেখেছেন সেটি তার নিজের লেখা ‘মেঘলা আকাশ’ শিরোনামের গান। এই গানটির সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় মেধাবী সঙ্গীতশিল্পী, সুরকার অপু আমান।



