
টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক
সিলেট রেলওয়ে স্টেশনে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ট্রেনের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলা










