
যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার
ফরিদপুর সদরের কানাইপুর আখ সেন্টারের পাশে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।









