গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সেইসঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস। খবর আল জাজিরার।

হামাস জানিয়েছে ‘তারা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী রোববার কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাবে সম্মত হয়েছে।’

বিজ্ঞাপন

আলোচনার বিষয়ে অবগত এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, প্রস্তাবটিতে ৬০ দিনের জন্য সামরিক অভিযানের সাময়িক বিরতির কথা বলা হয়েছে। এই সময়কালে ইসরাইলি সেনাবাহিনী মানবিক সাহায্য সরবরাহ করতে গাজা থেকে সরে যাবে।

প্রস্তাব অনুযায়ী, ওই সময়ের মধ্যে ৫০ ইসরায়েলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে। বিনিময়ে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার এই ঘোষণা এলো।

তবে অতীতের আলোচনার ব্যর্থতা বিবেচনায় নিলে, এই ঘোষণার অর্থ এই নয় যে যুদ্ধের সমাপ্তি আসন্ন।

গত দুই বছর ধরে, হামাস যুদ্ধবিরতি এবং ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রস্তাব গ্রহণ করেছে, তবে ইসরেইল তা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।

সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। হামাস যুদ্ধের স্থায়ী অবসান চাইছে, কিন্তু ইসরাইল চাইছে অস্থায়ী বিরতি; যাতে গাজা থেকে তাদের জিম্মিরা মুক্তি পাওয়ার পর আবার ধ্বংসযজ্ঞ ও মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদের অভিযান চালাতে পারে।

ইসরাইল পুরো গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। লাগাতার বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী কারণ তারা গাজা উপত্যকার লাখ লাখ বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তার দাবি, ‘হামাস ব্যাপক চাপে আছে।’

গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন