ট্রাম্পের নৈশভোজে হামলার ঘটনা নিয়ে যা বললেন মামদানি

আমার দেশ অনলাইন

ট্রাম্পের নৈশভোজে হামলার ঘটনা নিয়ে যা বললেন মামদানি
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। এ ঘটনাকে ‘রাজনৈতিক সহিংসতা’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় সামজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মামদানি বলেন, ‘রাজনৈতিক সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য।’

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, ‘আমি আনন্দিত যে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের অতিথিরা নিরাপদে আছেন।’

নিউইয়র্ক সিটির এই মেয়র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেন।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন