হরমুজ কবে খুলবে জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ কবে খুলবে জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি কৌশলগত এই জলপথ পুনরায় খোলার প্রচেষ্টাকে লেবাননে চলমান যুদ্ধ থেকে আলাদা রাখতে চাইছেন।

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলি বাহিনী ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলবে।

বিজ্ঞাপন

প্রণালিটি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি দ্রুত খুলে দেওয়া হবে।’

সাংবাদিকদের তিনি আরো বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী ওয়াশিংটন । তিনি বলেন, ‘আমি এটা পেতে চাই।’

তিনি আরো বলেন, শুধু যুক্তরাষ্ট্র ও চীনের কাছেই এই উপাদান উদ্ধারের জন্য প্রয়োজনীয় ‘সরঞ্জাম’ রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা গিয়ে এটা নিয়ে আসব’।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন