ইরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মাধ্যমে সমাধান না হলে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এক আকস্মিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে তিনি আশা করছেন। তবে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব বলে আশা করছি। তবে যদি তা না হয়, তাহলে আমাদের খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের হাতে বিপুল সামরিক সক্ষমতা রয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন