ইরানের হুমকির কারণেই ব্রিটেন থেকে বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

ইরানের হুমকির কারণেই ব্রিটেন থেকে বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইপিএ

হুমকির কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বিমানগুলো সেখানে রেখে ‘শত্রুকে প্রলুব্ধ’ করার কোনো কারণ নেই। তাই সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে ‘কিছু হুমকি’ ছিল। এ কারণে মার্কিন বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, ‘কিছু হুমকি ছিল। শত্রুকে প্রলুব্ধ করার চেয়ে আমরা শত্রুকে আটক করব এবং পরাজিত করব। তাহলে বিমানগুলো সেখানে রেখে দেব কেন? তাই আমরা এগুলো কিছুটা সরিয়ে নিয়েছি। খুব বেশি দূরে নয়।’

কী ধরনের হুমকি পাওয়া গিয়েছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে তিনি বলেছেন, হুমকি কে দিয়েছে, তা যুক্তরাষ্ট্র জানে।

তার ভাষায়, যারা হুমকি দিয়েছে, ‘তারা বড় সমস্যায় পড়েছে।’

এর আগে ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে ২৭ সেপ্টেম্বরের একটি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্দেহের কথা বলা হয়েছে। তবে ইরান এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

পেন্টাগন রোববার নিশ্চিত করে, ফেয়ারফোর্ডে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন