ইউক্রেনে রাশিয়ার হামলায় নয়জন নিহত হয়েছেন। কিয়েভে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে চারজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। হামলায় দেশটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রতীক কিয়েভের পেচেরস্ক লাভরা মঠে আগুন লেগে যায়।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেন, পেচেরস্ক লাভরা মঠটি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ১০৫১ সালে প্রতিষ্ঠিত এবং ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মঠে আগুন লেগে যাওয়ায় এর বাসিন্দারা ভূগর্ভে আশ্রয় নেন। জুনের শুরুর দিকের পর ইউক্রেনের ওপর এটি ছিল রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা।
এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার আরেক হামলায় পাঁচজন নিহত এবং আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের