ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে হওয়া নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান। সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাঘাই বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তার বিষয়ে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে তারা বাইরের শক্তির পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর অধিক নির্ভরশীল।
তিনি আরো বলেন, ‘যেকোনো পরিকল্পনা যদি ওই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে প্রণীত হয়, ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে, তা নিরাপত্তা জোরদার করতে এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও নির্যাতন প্রতিরোধ করতে সাহায্য করার সম্ভাবনা রাখে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


