ইতালিতে ৪ অভিবাসী শ্রমিককে পুড়িয়ে হত্যা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইতালিতে ৪ অভিবাসী শ্রমিককে পুড়িয়ে হত্যা

ইতালিতে চার অভিবাসী শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সোমবার দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার একটি গ্যাস স্টেশনে একটি গাড়ির ভেতরে তাদের জীবন্ত পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

গ্যাস স্টেশনের ক্যামেরায় ধরা পড়ে এই নৃশংশ হত্যাকাণ্ডের ঘটনা। এই ভিডিওটি ইতালীয়দের হতবাক করে দিয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি একটি গাড়িতে পেট্রোল ঢেলে দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে একজন ব্যক্তি গাড়ি থেকে পালাতে সক্ষম হন। তিনি এই ভয়াবহ ঘটনা সম্পর্কে ইতালীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

আফগানিস্তানের অধিবাসী ৩৫ বছর বয়সী মোহাম্মদ তাজ আলমায়ার বলেছেন, তিনি এবং আফগানিস্তান ও পাকিস্তানের অন্য চারজন ওই অঞ্চলে স্ট্রবেরি তোলার কাজে নিযুক্ত ছিলেন।

তিনি বলেন, যারা তাদের কাজ ও থাকার ব্যবস্থা করেছিল তাদের কাছে আটকে রাখা মজুরি সম্পর্কে জানতে চেয়েছিলেন। এরপর সহিংস প্রতিক্রিয়া দেখা দেয়।

আলামিয়ার বলেন, যারা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা ছিল পাকিস্তানি মাদক পাচারকারী এবং ইতালীয় সংগঠিত অপরাধ চক্রের সাথে তাদের যোগসূত্র ছিল। তিনি ইতালীয় সংবাদপত্র লা রিপাবলিকাকে জানান, তিনি জ্বলন্ত গাড়িটির পেছনের অংশ দিয়ে পালিয়ে এসেছেন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, ‘সরকার সহিংসতা ও বর্বরতার মুখে পিছু হটে না। এর জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনা অপরিহার্য।’

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...