সৌদি বাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা

সৌদি বাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা
সৌদিতে হুথিদের হামলা। ছবি: সংগ্রহীত

সৌদি সেনাবাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। তাদের দাবি, ইয়েমেন সীমান্তবর্তী আল-তাওয়াল এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের আগের সতর্কবার্তার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে সৌদি সরকার তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এদিকে পৃথক বিবৃতিতে হুথিরা আরো দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জাজান প্রদেশে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল শোধনাগার অবস্থিত। প্রতিদিন সেখানে ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

ইয়েমেনের সঙ্গে সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলগুলোতে এর আগেও বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো রয়েছে। এর আগে জাজান তেল শোধনাগারও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...