হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি

হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি
বাব-আল মান্দেব। ছবি: সংগৃহীত

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে চলে গেছে বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম।

রোববার ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, এডেনের প্রতিরক্ষা জোরদার করতে প্রণালি-সংলগ্ন ধুবাব বিমানবন্দর ও আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ইরান-সমর্থিত হুথিরা। পরে অঞ্চলটি পুনর্দখলে অভিযান শুরু করে সৌদি-সমর্থিত বাহিনী। তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্য দিয়ে কয়েক সপ্তাহের সেই অভিযান কার্যত শেষ হলো।

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এটির নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ইয়েমেনে সংঘাত তীব্রতর হওয়ায় জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে কয়েকশ ২০১৪ সালে রাজধানী সানা দখলের মধ্য দিয়ে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন