সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে ইয়েমেনের হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি আরব।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: গালফ নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



