ইরানের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে এখনো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিজের জীবন নিয়ে হুমকির আশঙ্কা থাকায় তাকে ওয়াশিংটন ডিসির বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি তিনি নিশ্চিত করেছেন, এখনো সামরিক ঘাঁটিতেই অবস্থান করছেন।
তবে ঠিক কবে তাকে বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো তথ্য প্রকাশ করেননি। গত ১০ নভেম্বর প্রথম এ খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিট জার্নালে স্কট বেসেন্টের বাড়ির আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশিত হওয়ার পর ইরান তার বাড়ির অবস্থান শনাক্ত করে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেসেন্ট। জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করার লক্ষ্যেই এ চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আগেও অস্বীকার করেছে ইরান। তবে বেসেন্টের নিরাপত্তাঝুঁকি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশটির পক্ষ থেকে নতুন কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


